Fibonacci Bookshop Logo
0
Share:
সকল প্রশংসা তাঁর
30% OFF

সকল প্রশংসা তাঁর

150105
লেখক: আবদুল মান্নান সৈয়দ
প্রকাশনী: ঐতিহ্য প্রকাশনী
বিষয়:ধর্মীয় ও ভক্তিমূলক কবিতা
পৃষ্ঠা:48
SKU:FIBO2606281430
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:105.00
Genres:
ধর্মীয় ও ভক্তিমূলক কবিতা
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

সকল প্রশংসা তাঁর-যিনি ঊর্ধ্বাকাশের মালিক;
নক্ষত্রের চলাফেরা চলে যাঁর অঙ্গুলিহেলনে;
আমরা আশ্রিত তাঁর করুণায় : জীবনে, মরণে;
তাঁর আলো চন্দ্র-সূর্য-তারাদের আলোর অধিক।
তাঁরই মুক্ত প্রজ্বলিত ঘন-নীল রাত্রির ভিতরে;
তাঁরই হীরা দীপ্যমান দিবসের পূর্ব ললাটে;
যুক্ত করে দেন তিনি তুচ্ছতাকে-অসীমে, বিরাটে;
সমস্ত সৌন্দর্য তাঁরই লোকোত্তর প্রতিভাস ধরে।
বিপর্যয় দিয়ে তুমি রহমত দিয়েছ তোমার,
দুঃখের দিনের বন্ধু, হে পরোয়ারদিগার!
কষ্টের নিকষে তুমি আমাকে করেছ তলোয়ার,
সম্রাটেরও হে সম্রাট, হে পরোয়ারদিগার!
স্বপ্নের ঘোড়ার পিঠে আমাকে করেছ সওয়ার,
হে রহমানুর রহিম! হে পরোয়ারদিগার!