Fibonacci Bookshop Logo
0
Share:
রবীন্দ্রনাটক বিসর্জন : পাঠ-বিশ্লেষণ
30% OFF

রবীন্দ্রনাটক বিসর্জন : পাঠ-বিশ্লেষণ

260182
লেখক: বদিউর রহমান
প্রকাশনী: ঐতিহ্য প্রকাশনী
বিষয়: প্রবন্ধ: রবীন্দ্রনাথ
পৃষ্ঠা:120
SKU:FIBO2607062840
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:182.00
Genres:
প্রবন্ধ: রবীন্দ্রনাথ
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

রবীন্দ্রনাথ মূলত কবি, প্রধানত কবি। এর বাইরে শিল্প-সাহিত্য-সংস্কৃতির সকল শাখায় সার্থক পদচারণা এবং নানা বিষয়-আশয় নিয়ে নানা পরীক্ষানিরীক্ষার মধ্যদিয়ে নতুন নতুন স্বরূপ উন্মোচন তাকে সার্বভৌমত্বে উপনীত করেছে। রবীন্দ্রনাথ রচিত নাটকের সংখ্যা পঞ্চাশ। এই পঞ্চাশ নাটকের আছে নানা শ্রেণিভেদ। গীতিনাট্য, নৃত্যনাট্য, কাব্যনাট্য, গদ্য নাটক যেমন আছে, তেমনি আছে প্রহসন, ট্র্যাজেডি, আছে সাংকেতিক নাটক ও রূপক নাটক। কোনো কিছুই বাদ যায়নি রবীন্দ্রনাট্যধারা থেকে।


'বিসর্জন' রবীন্দ্রনাথ রচিত অষ্টম নাটক। 'বিসর্জন' কাব্যনাট্য। দ্বন্দ্বসংঘাতে উজ্জীবিত নাটক 'বিসর্জন'। সাধারণভাবে বলা যায়, ধর্মীয় অন্ধত্ব-বিরোধী এই নাটক। দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ- এই মনুষ্যত্ব বিরোধী ভাবধারা থেকে রবীন্দ্রনাথের অবস্থান অনেক অনেক দূরে। তারই দৃঢ় উচ্চারণ ধ্বনিত হয় 'বিসর্জন'-এর ছত্রে ছত্রে।

নানা নাট্যগুণের সমাহার এই 'বিসর্জন'। কাহিনি-বিন্যাস ও ঘটনাপ্রবাহের চমৎকারিত্ব 'বিসর্জন' সহজেই পাঠককে কাছে টেনে নেয়। অভিনয়ে সৃষ্টি করে দুর্বার মোহ। সবদিক দিয়ে 'বিসর্জন' রবীন্দ্রনাথের এক অনন্য সৃষ্টি। সেই অনন্যতার দ্বারে পৌঁছে দিতে পারে বর্তমান গ্রন্থ।