Fibonacci Bookshop Logo
0
Share:
অবিনাশী কৈশোর দিন
30% OFF

অবিনাশী কৈশোর দিন

260182
লেখক: মমিনুল আলম রাসেল
প্রকাশনী: ঐতিহ্য প্রকাশনী
বিষয়:শৈশব স্মৃতির ডায়েরি
পৃষ্ঠা:104
SKU:FIBO2606274910
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:182.00
Genres:
শৈশব স্মৃতির ডায়েরি
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

পশ্চিম আকাশে রোদ পড়তে শুরু করেছে। আমি সাইকেলের ক্যারিয়ারের দু'পাশে পা দিয়ে বসে আমাদের ছায়া দীর্ঘতর হতে দেখতে লাগলাম। আমাদের সাথে সাথে আমাদের ছায়াটাও যেন সাইকেল চালিয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না। কাঁচা রাস্তা প্রায় পুরোটা। এখানে সেখানে ভেঙেচুরে গর্ত হয়ে আছে । গর্তগুলো থেকে উঠতে আব্বাকে আরও জোড়ে প্যাডেল ঘুরাতে হচ্ছে।
আব্বা সে সময়টাতে একটু সামনের দিকে ঝুঁকে প্যাডেলে চাপ দিচ্ছিলেন। আমি আব্বার ছায়াটাকেও ঠিক একইভাবে জোড়ে জোড়ে প্যাডেলে চাপ দিতে দেখতে লাগলাম। হঠাৎ যেন মনে হতে লাগল, আব্বা তার সমস্ত শক্তি দিয়ে গর্তগুলো থেকে আমাকে উপরে তোলার চেষ্টা করছেন । একটার পর একটা গর্ত পড়ছে সামনে, আর প্রতিটি গর্ত থেকে একইভাবে আরও বেশি শক্তি লাগিয়ে আব্বা আমাকে সামনে নিয়ে যাচ্ছেন।