
মুক্তিযুদ্ধে স্বাধীনবাংলা বেতারকেন্দ্র
| লেখক: | সুপা সাদিয়া |
| প্রকাশনী: | ঐতিহ্য প্রকাশনী |
| বিষয়: | গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ |
| পৃষ্ঠা: | 152 |
| SKU: | FIBO2607068260 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
পৃথিবীর ইতিহাসে এমনটা বিরল যেখানে একটি বেতারকেন্দ্র সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগদান করেছে; বলা যায়, মুক্তিযুদ্ধকে ভিত্তি করে একটি স্বাধীন বেতারকেন্দ্র গড়ে উঠেছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র-এর ভূমিকা ব্যাপক, তাৎপর্যময় এবং ঐতিহাসিক। এর প্রধান দুটি গুরুত্বপূর্ণ কাজের একটি হলো যুদ্ধসংক্রান্ত খবরাখবর জনসাধারণের কাছে পৌঁছে দেয়া আর অপরটি হলো উদ্বুদ্ধকরণ। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনবাংলা বেতারকেন্দ্র বিপ্লবী ভূমিকা পালন করে। তাই তো, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রকে বলা হয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র দেশে ও দেশের বাইরে সম্প্রচারিত হয়। ফলে দেশের ভিতরে মুক্তিযোদ্ধাদের মনোবল যেমন দৃঢ় করেছে তেমনি এর অনুষ্ঠানসমূহ দেশের বাইরে প্রচারিত হওয়ায় বিশ্ব জনমত গঠনে কার্যকর ভূমিকা পালন করে।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও ইতিহাসের উপাদানের ভিত্তিতে ‘স্বাধীন বাংলা বেতারকেন্দ্র’ শিরোনামের গবেষণাধর্মী এই বইটি বিশেষ আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে। নতুন প্রজন্মের চিন্তাজগতে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার ইতিবাচক আগ্রহ তৈরি করবে।