
কপালকুণ্ডলা
| লেখক: | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
| প্রকাশনী: | বাতিঘর |
| বিষয়: | বাতিঘর ধ্রুপদি সিরিজ |
| পৃষ্ঠা: | 126 |
| SKU: | FIBO2606279740 |
| ভাষা: | Bangla ( Bangladesh ) |
Recently Viewed
No more recently viewed books
প্রেম মানে না কোনো বাধা। হৃদয়ের সঙ্গে হৃদয় মিলে গেলে, তাকে আর কেউ পারে না আলাদা করতে। এ সম্পর্কে পারস্পরিক ভুল বোঝাবুঝি থাকে, অবিশ্বাস থাকে, নিত্যদিনের টানাপোড়েন থাকে। হৃদয়ঘরে থাকে বেদনার আহাজারি। অবিশ্বাসের খুনসুটি। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' তেমনি এক উপন্যাস। বাংলা সাহিত্যের অসাধারণ এক সংযোজন 'কপালকুণ্ডলা'। জীবনের সুখ-দুঃখ দু'য়ের সামঞ্জস্যে জীবনবাস্তবতার রূপ ও কল্পনার আদর্শ পরস্পরকে আলিঙ্গন করে রচনা করেছেন এক অনবদ্য উপন্যাস। কারও কারও মতে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস এটি। গল্পের কাহিনি বর্তমান প্রজন্মের প্রেম-ভালোবাসার মতো না হলেও প্রণয়ের সুতা যে কালের আবর্তে একই সূত্রে গাঁথা। ভালোবাসা অমর। জীবনব্যস্ততায় আমাদের দৈনন্দিন জীবনে নিজেদের খুনসুটি নেই। কিন্তু এর মাঝেও রয়েছে নানা রকম ভালোবাসার গল্প। হৃদয়ের ভেতরে জাগিয়ে তুলবে। প্রেমের জলে রোমান্টিকতায় ভাসতে ভাসতে জলের ভেতর ডুবে যাওয়ার গল্প। জীবনবোধে এক আশ্চর্য ঘটনার আড়ালের ঘটনা।