Fibonacci Bookshop Logo
0
Share:
হিজড়া
30% OFF

হিজড়া

150105
লেখক:আবুদ্দারদা আব্দুল্লাহ
প্রকাশনী: ঐতিহ্য প্রকাশনী
বিষয়: সমকালীন উপন্যাস
পৃষ্ঠা:80
SKU:FIBO2606255770
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:105.00
Genres:
সমকালীন উপন্যাস
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

করিম বখশ স্কুল অ্যান্ড কলেজ। বেশিরভাগ স্কুলের প্রতিষ্ঠাতারা মৃত হন। মৃত্যুর পরে ছেলে মেয়েরা বাবার স্মরণে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে; কিন্তু করিম বখশ স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে হয়েছে উল্টোটা। কারণ যিনি প্রতিষ্ঠাতা সেই করিম বখশ এই স্কুলের প্রতিষ্ঠাতা ও বর্তমানে এই স্কুল, কলেজের প্রিন্সিপালও। তিনি স্কুলের অফিসে বসে তিনদিনের বাসি হওয়া খবরের কাগজে উপুড় হয়ে মনোযোগের সাথে নিউজ দেখছেন। ঘরটা আধা আধা আলোয় কেমন যেন বেখাপ্পা বেখাপ্পা লাগছে।
টেবিলের উপর তার চশমাটা পড়ে আছে। করিম বখশ গুরুত্বপূর্ণ কাজে মগ্ন থাকলে অনেক সময় চশমা লাগাতে ভুলে যান। দেখা গেল তার মাথায় একটা গুরুত্বপূর্ণ আইডিয়া এসেছে। কাগজে লিখে রাখার জন্য চশমা চোখে দিতে গেলেন অমনি আইডিয়াটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার ভয়ে হয়তো চশমার ক্ষেত্রে তিনি খানিকটা অবহেলা করেন। এছাড়া চশমা বিষয়ক আরো অনেক ব্যাখ্যা আছে ধীরেন বাবুর কাছে। সময়মত আমরা ব্যাখ্যাগুলো শুনে নেব। খবরের কাগজ দেখতে দেখতে হঠাৎ করে করিম বখশ ইয়েস বলে টেবিলে একটা ঘুসি দিলেন। ধীরেন বাবু, দেখেছেন কিছু?