
দহন দিনের গল্প
| লেখক: | ফাতেমা জোহরা |
| প্রকাশনী: | ঐতিহ্য প্রকাশনী |
| বিষয়: | সমকালীন গল্প |
| পৃষ্ঠা: | 102 |
| SKU: | FIBO2607023030 |
| ভাষা: | বাংলা ( বাংলাদেশ ) |
Recently Viewed
No more recently viewed books
বাংলাদেশের চূড়ান্ত দহনের দিনগুলোর সাক্ষী ফাতেমা জোহরার দহন দিনের গল্প। এই গ্রন্থের গল্পগুলোতে যেমন আছে ২৪-এর গণঅভ্যুত্থানের শহিদের জীবনের একান্ত ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অন্তরঙ্গ বিবরণ তেমনি আছে ব্যক্তিগত জীবনে বিপন্ন অসংখ্য মানুষের বাষ্পীভূত আর্তনাদ, না বলা অনুভূতি ও খাপ না খাওয়া জীবনের নানা অচরিতার্থতার কাহিনিও। গল্পগুলো পড়তে পড়তে পাঠক নিজেকে আবিষ্কার করবেন এমন এক দহনের ভেতর যেখানে নিরাশা, বেদনা ও যাতনাই হয়তো চূড়ান্ত সত্য। পাঠক আবিষ্কার করবেন অন্য একটি জগৎ। নতুন এক কথাসাহিত্যিকের হাত ধরে যে জগৎটি পুনরাবিষ্কৃত হতে চলেছে। এক দক্ষ কথাকার অবলীলায় জীবনের চরম সত্য তুলে ধরতে শুরু করেছেন। মনেই হবে না এটি প্রথম গল্পগ্রন্থ এই লেখকের; কিংবা এও মনে হবে না এই লেখক একজন নারী। গল্প বলার সহজ ও সহজাত একটা পদ্ধতি যেন আগেই রপ্ত হয়ে আছে লেখকের। বিস্ময়কর বিভীষিকাময় ও বিপন্ন সেই গল্পের জগতে পাঠক, আপনাকে আন্তরিক স্বাগত জানাই।