Fibonacci Bookshop Logo
0
Share:
বিস্মৃত ভাষা
30% OFF

বিস্মৃত ভাষা

500350
লেখক:এরিক ফ্রম
অনুবাদক:রিফফাত সামাদ
প্রকাশনী: ঐতিহ্য প্রকাশনী
বিষয়:দর্শন বিষয়ক বই
পৃষ্ঠা:208
SKU:FIBO2606265840
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:350.00
Genres:
দর্শন বিষয়ক বই
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

স্বপ্ন কি অর্থহীন কিছু? ঘুমন্ত অবস্থায় মানবদেহের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ ‘মস্তিষ্ক’ কি বিনা-কারণেই স্বপ্ন রচনার মতো প-শ্রমে রত হয়? নাকি স্বপ্নের আবির্ভাব ঘটে ভিন্ন কোনো জগৎ থেকে? এ-বিষয়ে দার্শনিক ও মনোবিজ্ঞানীদের নানা মত থাকা সত্ত্বেও একটি বিষয়ে তারা অনেকেই একমত, তা হলো : স্বপ্নের একটি নিজস্ব ভাষা রয়েছেÑপ্রতীকী ভাষা। আমরা সবাই যেহেতু কমবেশি স্বপ্ন দেখি, কাজেই প্রতীকী ভাষা সম্পর্কে আমরা জ্ঞাত। কিন্তু এ-জ্ঞান সচেতন নয়। তাই জাগ্রত অবস্থায় স্বপ্নের ভাষা আমাদের কাছে দুর্বোধ্য মনে হয়।
এই গ্রন্থে প্রখ্যাত সমাজ-মনোবিজ্ঞানী, মনঃসমীক্ষণবিদ এবং দার্শনিক এরিক ফ্রম প্রতীকী ভাষার স্বরূপ তুলে ধরেছেন। শুধু স্বপ্নই নয়Ñমিথ, রূপকথা, আচার-পার্বণ ও সাহিত্যে প্রতীকী ভাষা কিভাবে গূঢ় অর্থ প্রকাশ করে, সেটিও উঠে এসেছে এখানে। তবে প্রতীকী ভাষার তাত্ত্বিক আলোচনা কিংবা প্রতীকের ব্যাখ্যা প্রদান নয়, বরং এই বিস্মৃত ভাষা সম্পর্কে মানুষকে আগ্রহী ও সচেতন করে তোলাই এরিক ফ্রমের মূল উদ্দেশ্য। তাই তিনি বিস্তৃত দার্শনিক ও তাত্ত্বিক আলোচনায় না গিয়ে, বহুল প্রচলিত মিথ, রূপকথা ও সাহিত্যকে অবলম্বন করে প্রতীকী ভাষার পরিচয় ও স্বরূপ উন্মোচন করেছেন, যা নিঃসন্দেহে আমাদের ঋদ্ধ করে এবং ভাবনার খোরাক জোগায়।