Fibonacci Bookshop Logo
0
Share:
আমার লালন
30% OFF

আমার লালন

1100770
লেখক:ডক্টর আবুল আহসান চৌধুরী
প্রকাশনী: ঐতিহ্য প্রকাশনী
বিষয়:লালন সংগীত
পৃষ্ঠা:Unknown
SKU:FIBO2606304790
ভাষা:বাংলা ( বাংলাদেশ )
1
Total Amount:770.00
Genres:
লালন সংগীত
ফিবোনাক্কি সবসময় নিশ্চিত করে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারি সেবা প্রদান করা হয়।
২-৫ কর্মদিবসের মধ্যেই অর্ডারকৃত বই পৌঁছে যায় পাঠকের হাতে।

Recently Viewed

No more recently viewed books

লালন বাংলার বাউলসংস্কৃতির প্রধান পুরুষ। এই মরমি মহাজনের অন্তরস্পর্শী মনোহর পদাবলি দুই শতকেরও অধিককাল বাঙালির অধ্যাত্ম-ক্ষুধা ও রস-তৃষ্ণা নিবারণ করে চলেছে। প্রজন্ম-পরম্পরায় ক্রমে ক্রমে বহুমাত্রিক-লালন হয়ে উঠেছেন এক ধ্রপদি লোকব্যক্তিত্ব কালান্তরেও যাঁর আবেদন অক্ষুণ কী বাউলসম্প্রদায়ে, কী গ্রামীণ সমাজে, কী নাগরিক পরিমণ্ডলে, কী বিশ্বসভায়।
পঞ্চাশ বছরের অনুসন্ধান-অনুধ্যানে আবুল আহসান চৌধুরী লালনচর্চার যে ঋদ্ধ ধারা নির্মাণ করেছেন তার পরিচয়চিহ্নের স্মারক আমার লালন। মুগ্ধতা বা আবেগ নয়, নয় উদ্দেশ্যশাসিত মানসপ্রবণতা তাঁর নির্মোহ নিষ্ঠ মূল্যায়নে যে-লালন যুগপৎ মরমি ও দ্রোহী, সাধক ও সামাজিক, স্রষ্টা ও শিক্ষক, আত্মসমাহিত ও জাগরণের মশালচি তারই প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হয়েছে। সেই চিন্তনের সারসংগ্রহই এই বই, আবুল আহসান চৌধুরীর আমার লালন।